৩০ আগস্ট শিল্পকলায় নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে নাটকটি ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে। এটি তির্যক নাট্য দলের ৩২তম প্রযোজনা।
এতে মুক্তিযুদ্ধে অতি সাধারণ মানুষের ত্যাগ, আপনজন হারানেরা বেদনা ও সাহসিকতার কথা উঠে এসেছে। নাটকটি লিখেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। অভিনয় করেছেন— খালেদ হেলাল, নাসির উদ্দীন খান, শাহরিয়ার হান্নান, শামীম হাসান, নিশু শিকদার, নাসরিন হীরা, নাইমা নাজনীন, জাহাঙ্গীর লুসাই, শাহনেওয়াজ সৈকত, সুমন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।