প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।এ মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য গতকাল সোমবার ছিল ধার্য তারিখ। আগামী ১৮ মার্চ এ বিষয়ে আদেশের পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক শাহেদ নুর উদ্দিন।আদালত সূত্র জানায়, আদেশ প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ধার্য করা হয়েছে। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ছিল আদেশের ধার্য তারিখ। ওই দিনও একই কারণে আদালত আদেশের তারিখ পিছিয়েছিলেন।