৩০ ইউপিতে বিজয়ী আ.লীগেরই ২১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে নয়টি, বগুড়ার সারিয়াকান্দিতে ১১ ও দুপচাঁচিয়ার এক এবং পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২১, বিএনপির চার ও স্বতন্ত্র পাঁচজন নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রায়গঞ্জ: আওয়ামী লীগ থেকে বিজয়ী ব্যক্তিরা হলেন চান্দাইকোনায় আবদুল হান্নান, সোনাখাড়ায় আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, ধামাইনগরে রাইসুল হাসান, পাঙ্গাসীতে আবদুস সালাম, ধানগড়ায় মীর ওবায়দুল ইসলাম, ব্রহ্মগাছায় গোলাম ছরওয়ার লিটন।
বিএনপির প্রার্থীরা হলেন ধুবিলে হাসান ইমাম তালুকদার ও ঘুরকায় আবু সাঈদ ভূইয়া। স্বতন্ত্র থেকে নলকায় আবদুল জব্বার।
সারিয়াকান্দি: আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন ফুলবাড়ীতে আনোয়ারুত তারিক মোহাম্মদ, কামালপুরে হেদায়েদুল ইসলাম, হাটশেরপুরে মতিয়ার রহমান, কর্নিবাড়িতে আজহার আলী, ভেলাবাড়িতে রুবেল উদ্দিন ও নারচিতে আলতাফ হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল কাফি, চন্দনবাইশায় শাহাদত হোসেন এবং চালুয়াবাড়িতে বিএনপির বিদ্রোহী আবদুল কুদ্দুস সরকার। বিএনপি থেকে বিজয়ী হয়েছেন কুতুবপুরে ইমরান আলী ও বহাইলে আবদুল মজিদ।
এ ছাড়া দুপচাঁচিয়ার তালোড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম।
বেড়া: আওয়ামী লীগ থেকে বিজয়ী হওয়া প্রার্থীরা হলেন জাতসাখিনীতে রেজাউল হক মিয়া, পুরান ভারেঙ্গায় এ এম রফিক উল্লাহ, নতুন ভারেঙ্গায় আমজাদ হোসেন, কৈটোলায় শওকত ওসমান, চাকলায় ফারুখ হোসেন, রূপপুরে আবুল হাশেম, ঢালারচরে কোরমান আলী সরদার, মাসুমদিয়ায় মিরোজ হোসেন ও হাটুরিয়া-নাকালিয়ায় মোস্তাফিজুর রহমান।