প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা দূষণের দায়ে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ৩০টি ডাইং কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রাজউকের প্লটে এই কারখানাগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল কারখানাগুলো বন্ধ করে দেন।