৩০ কিলোমিটারের মধ্যে দুবার বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন কালনি এক্সপ্রেসের ইঞ্জিন গতকাল মঙ্গলবার একই যাত্রায় দুই দফা বিকল হয়। সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর পর কুলাউড়া স্টেশনের সিগন্যাল এলাকায় প্রথম দফায় ও শমশেরনগর স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় দ্বিতীয় দফায় ইঞ্জিন বিকল হয়। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। এবার আর বিকল ইঞ্জিনটি সচল করা যায়নি। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়।