৩০ কেজি গাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পারিলা গ্রাম থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার অধিদপ্তরের কর্মকর্তারা পারিলা (দক্ষিণপাড়া) গ্রামের মো. শহীদ ও মো. গরীবুল্লাহর বসতঘরের খাটের নিচ থেকে ২০টি পলিথিনের ব্যাগভর্তি এসব গাঁজা উদ্ধার করে।