৩০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দ্বীন ইসলাম ও নাসিমা আক্তার নামের এক দম্পতিকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নাউলা গ্রাম থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গত বুধবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্বীন ইসলামের বসতবাড়ি থেকে ৩০ কেজি গাঁজা ও নগদ দুই হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আবদুল জলিল নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।