৩০ কোটি টাকার রোলস রয়েস গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা রোলস রয়েস গাড়ি l ছবি: সংগৃহীত
উদ্ধার করা রোলস রয়েস গাড়ি l ছবি: সংগৃহীত

মিথ্যা ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার সাবেক এক কূটনীতিকের আনা একটি রোলস রয়েস গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) থেকে গাড়িটি জব্দ করা হয় বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পৃথিবীতে রোলস রয়েস গাড়ি আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হয়। শুল্ক কর্মকর্তারা বলেন, শুল্কসহ গাড়িটির দাম ৩০ কোটি টাকা। মূল দাম ৮ কোটি টাকা এবং শুল্ক ২২ কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে এই শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
অধিদপ্তর থেকে জানানো হয়, মিথ্যা ঘোষণা দেওয়া এই কূটনীতিক হলেন ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি হান সন ইক। গত বছরের ৮ আগস্ট তাঁকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।