৩০ গরুর মৃত্যুর কারণ ঘাসে বিষক্রিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাসে বিষক্রিয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অ্যামি দুগ্ধ খামারের ৩০টি গরু মারা যায়। মৃত গরুর ময়নাতদন্ত এবং ঘাস ও মলমূত্র পরীক্ষা করে প্রাণিসম্পদ বিভাগের আঞ্চলিক কার্যালয় ফেনীর রোগ অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত হয়েছেন।
গত বুধবার তাঁরা লিখিতভাবে রামগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানান। প্রাকৃতিক কারণেই ঘাসে বিষক্রিয়া হতে পারে। তা ছাড়া ঘাসে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগেও এমনটি হয়ে থাকে। ঘাসে সার দেওয়ার পরপরই গরুকে তা খাওয়ালেও এ বিষক্রিয়া হয়। রামগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মিল্ক ভিটার নিবন্ধিত এ খামারে পাঁচ দিনে (১৯ থেকে ২৩ জানুয়ারি) ৩০টি গরু মারা যায়। গরু মারা যাওয়ার খবরে ২২ জানয়ারি সন্ধ্যায় প্রাণিসম্পদ বিভাগের আঞ্চলিক কার্যালয় ফেনীর রোগ অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিদর্শন করেন ওই কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল আমিন।