৩০ ঘণ্টার ব্যবধানে আবারও সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা আটকের ঘটনা ঘটেছে।
আজ রোববার বেলা তিনটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে ২১টি সোনার বিস্কুট আটক করে শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার কামরুল হাসানের নেতৃত্বে একটি দল। আটক যাত্রীর নাম মো. শহীদুল্লাহ (৫০)। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।
শুল্ক কর্তৃপক্ষের দাবি, আড়াই কেজি ওজনের সোনার বাজারমূল্য এক কোটি টাকা।
সহকারী কমিশনার কামরুল হাসান জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার পর ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তিনি প্রথম আলো ডটকমকে জানান, ডিনার সেটের বক্সের ভেতরে ২১টি সোনার বিস্কুট লুকিয়ে এনেছিলেন মো. শহীদুল্লাহ।
এর আগে গতকাল শনিবার সকাল নয়টার দিকে এক কেজি ৩০০ গ্রাম সোনাসহ শেখ আবুল হোসেন নামের একজনকে আটক করেছিল শুল্ক গোয়েন্দা বিভাগ।