৩০ চিকি ৎ সকের মধ্যে আছেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনা তার চাচা আবু নাসেরের নামে খুলনায় বিশেষায়িত হাসপাতাল বানাইছে শুনে বাচ্চা নিয়ে গোপালগঞ্জেত্তে আইছি সকাল আটটার মধ্যি। চার ঘণ্টা বইসে আছি। এখন ১২ডা বাজে, কিন্তু ডাক্তার চেম্বারে আসেনি। এই কি বিশেষায়িত হাসপাতালের ধরন?’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন শিরিনা বেগম (৪০)। প্রায় একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন রোগী।গত রোববার সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে নানা অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুর জুট মিলের অতিরিক্ত ব্যবস্থাপক শেখ আলাউদ্দিন (৫৯) বলেন, ‘কিডনির সমস্যা দেখাতে সকাল নয়টায় এসে বসে আছি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডাক্তারই আসেনি। আর বসার জাগায় ফ্যানও নেই।’ বাগেরহাট থেকে কিডনির চিকি ৎ সার জন্য গর্ভবতী মেয়েকে নিয়ে সকাল সাড়ে আটটায় হাসপাতালে এসে বসে আছেন আমেনা বেগম (৬০)। সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রাম থেকে হূদেরাগের চিকি ৎ সার জন্য আসা সকিনা বেগম (৫০) বলেন, ‘বুকির মধ্যি সব সময় থরথর করে কাঁপতেছে। টিকিট কত্তি গেলি কথাই শুনতি চায় না।’ কাশিপুর এলাকার মনিরুল ইসলাম (৪২) বলেন, ‘যাদের ফোনে জোর আছে বা হাসপাতালের কেউ আত্মীয় আছে, তারাই এই হাসপাতালে ডাক্তার দেখাতি পারে। আর ডাক্তার সাড়ে ১১টায় আসে, দেখে টেস্ট দিলে সময় চলে যায়। এজন্নি পরদিন আবার আসতি হয়।’ মো. আসলাম বলেন, ‘গোপালগঞ্জ থেকে দুই দিন আগে আইছি। প্রথম দিন ডাক্তার দেখে চারডে টেস্ট দেছে। দুইডো এহিনি হয়ছে। আর দুইডো বাইরেত্তে করাতি হয়ছে। দুই দিন পরে আজ ডাক্তাররে রিপোট দেহাবো। ১২ডার পরে তো আর ডাক্তার থাকপে না।’দীঘলিয়া থেকে আসা শিপ্রা কর (৪৫) বলেন, এখানে আউটডোরে ডাক্তার দেরি করে আসেন। আর মাত্র ২০ জন রোগী দেখেন। বিভিন্ন টেস্ট দেন, ফলে আরও দুই-তিন দিন লেগে যায়।’ প্রায় একই ধরনের অভিযোগ করেন রুকসানা পারভিন (৩৮), ডুমুরিয়ার পঙ্কজ দেবনাথ (৫০), যশোরের কেশবপুরের আলতাফ হোসেনসহ (৪০) কয়েকজন।হাসপাতালের হূদেরাগ বিভাগের প্রধান মিজানুর রহমান বলেন, আমরা তো ভালোভাবেই চিকি ৎ সা করতে চাই। কিন্তু খালেক-মালেক, আওয়ামী লীগ, বিএনপি, সিটি করপোরেশন, পুলিশ, নেতা, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধের কারণে তো স্বাভাবিক নিয়মে রোগী দেখতেই পারিনে। যারা বিভিন্ন এলাকা থেকে এসে ভোর থেকে সিরিয়াল দেয়, তাদের দেখার আগেই আমাকে প্রতিদিন ৮-১০ জন ভিআইপি রোগী দেখতে হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ মার্চ ৩০ শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকি ৎ সা কার্যক্রম উদ্বোধন করেন বেগম রাজিয়া নাসের। তখন থেকে বিশাল অবকাঠামোর মধ্যে ৩০ শয্যায় কিডনি, হার্ট, নিউরোসার্জারি, ইউরোলজি ও ব্রেন (মেডিসিন) এই পাঁচটি বিভাগে বিশেষ চিকি ৎ সা শুরু হয়। ইতিমধ্যে হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।হাসপাতালের প্রকল্প পরিচালক মণি মোহন সাহা বলেন, হাসপাতালের বহির্বিভাগে কোনো চিকি ৎ সা কর্মকর্তা নেই। তাই বিশেষজ্ঞ চিকি ৎ সকেরাই আন্তবিভাগ ও বহির্বিভাগে রোগীর চিকি ৎ সা দিচ্ছেন। ৩০ জন চিকি ৎ সা কর্মকর্তার স্থলে আছেন মাত্র ১১ জন।