৩০ চেয়ারম্যানের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের সাতটি উপজেলার নবনির্বাচিত ৩০ জন ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের উপপরিচালক ঈদতাজুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মাসুদ পারভেজ মজুমদার, আইনজীবী এম এ মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ। প্রথম ধাপে গত ২২ মার্চ ওই সব ইউপিতে ভোট হয়।