প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিিশ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ব্যক্তিসহ বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ জানায়, জেলার ছয় উপজেলার থানা ও জেলা গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান চালায়৷ এ সময় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে ২১ জন এবং বিভিন্ন নিয়মিত মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করে৷ অভিযানে ২৩ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়৷ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, অভিযান এখনো চলছে৷
কুষ্টিয়া অফিস