৩০ জুন পবিত্র শবে মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ জুন বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ পালিত হবে। গতকাল শুক্রবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আজ শনিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় । সভায় ফাউন্ডেশনের বিভিন্ন জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে রজব মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিববুল্লাহিল বাকী নদভী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।