৩০ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমের সঙ্গে সরকার নিষ্ঠুর আচরণ করছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেছেন, ৩০ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন না করলে তথ্য মন্ত্রণালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই সঙ্গে তাঁরা শওকত মাহমুদ, মাহমুদুর রহমান, শফিক রেহমানসহ কারাবন্দী সাংবাদিক নেতাদের মুক্তির দাবি করেন।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে সাত দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।