৩০ জুনের মধ্যে নৌ-শ্রমিকদের বেতন কাঠামোর গেজেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌযান শ্রমিকদের নতুন বেতনকাঠামোর গেজেট ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই। নতুন বেতনকাঠামো ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার নারায়ণগঞ্জে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন। শাজাহান খান বলেন, একটি শ্রমিক সংগঠন নিজেদের আখের গোছাতে নৌযান শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তথ্য বিবরণী।