প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ ফজলে নূর তাপসকে হত্যা চেষ্টার মামলায় আগামী ৩০ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এই মামলায় প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মহানগর গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে।গতকাল প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই তারিখ ধার্য করেন। ২০০৯ সালের ২১ অক্টোবর রাতে রাজধানীর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসকে লক্ষ্য করে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। এ ঘটনায় পরদিন তাপস মতিঝিল থানায় মামলা করেন।