৩০ জুলাই সাংবাদিকদের কর্মসূচি বহাল থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয় ব্যাখ্যা দিলেও তা প্রত্যাখ্যান করে ৩০ জুলাই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজে। গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির জবাবে সংগঠন দুটির নেতারা এ কথা বলেন।

বিজ্ঞপ্তিতে তথ্য মন্ত্রণালয় বলেছে, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধির নাম পাওয়ামাত্রই নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন ও কার্যকর হবে।

এর জবাবে গতকাল যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেছেন, তথ্য মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে, তা সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।