৩০ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ৩০ টাকা কেজি দরে আমন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচনকালীন সরকারের খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, এবার দুই লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে আরও কেনা হবে। প্রতি কেজি চাল উত্পাদনের খরচ হয় ২৫ টাকা ৪২ পয়সা। কৃষকদের সুবিধার্থে সরকার প্রতি কেজি চাল ৩০ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।