প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা হরতালের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ নভেম্বর তারিখে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করেছে। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। তবে পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।