৩০ বছর পূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী উদ্‌যাপন উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী উদ্‌যাপন উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

বর্ণাঢ্য শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো. আইয়ুব ভূঁইয়া।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের স্লোগান ‘দিনগুলো মোর সোনার খাঁচায় বন্দী’। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। এতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

কাল শনিবার নগরের জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠান হবে। এতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।