৩০ বিভাগে সেরা ব্র্যান্ড নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা ষ ছবি: প্রথম আলো
গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা ষ ছবি: প্রথম আলো

ফেয়ার অ্যান্ড লাভলী ২০১৩ সালের জন্য দেশের সেরা পণ্যের ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে লাক্স ও নকিয়া। আর দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড নির্বাচিত হয়েছে রাঁধুনী গুঁড়া মসলা।
গত শনিবার রাজধানীর স্থানীয় এক হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ৩০টি পণ্যের সেরা প্রথম ও দ্বিতীয় স্থান পাওয়া ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে সামগ্রিকভাবে সেরা ১০টি ব্র্যান্ড ও স্থানীয় ১০টি ব্র্যান্ডকে পুরস্কৃত করা হয়। সেরা নির্বাচিত হওয়া ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ও কোম্পানির প্রধান নির্বাহীরা পুরস্কারগুলো তুলে দেন।
অনুষ্ঠানের সহযোগী ব্র্যান্ডবিষয়ক আন্তর্জাতিক সংস্থা মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশ বিভিন্ন বিভাগের সেরা ব্র্যান্ড নির্বাচন করে। অনুষ্ঠানে টাটা গ্রুপের কৌশল বিভাগের প্রধান নির্মাল্য কুমার এবং জান-বেনেডিক্ট ই এম স্টিনক্যাম্পের লেখা বই ব্র্যান্ড ব্রেক আউট-এর মোড়ক উন্মোচন করা হয়। নির্মাল্য কুমার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারহাত আনোয়ার, উপদেষ্টা নাজিয়া আন্দালিব, প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম ও মিলওয়ার্ড ব্রাইনের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক প্রসুন বসু ব্র্যান্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
দেশীয় ব্র্যান্ডের মধ্যে দ্বিতীয় থেকে পর্যায়ক্রমে দশম স্থান অধিকার করেছে তীর সয়াবিন তেল, ফ্রেশ সয়াবিন তেল, মিল্ক ভিটা, সিম্ফনি, স্যান্ডালিনা, তীর আটা, কোকোলা, বাটারফ্লাই ও ওয়ালটন। সামগ্রিকভাবে চতুর্থ থেকে দশম স্থান অধিকার করা ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে রূপচাঁদা সয়াবিন তেল, হরলিকস, প্যারাসুট অ্যাডভান্সড, গ্রামীণফোন, রাঁধুনী মসলা, সানসিল্ক ও ক্লোজআপ। অনুষ্ঠানে ফেসবুকের মাধ্যমে আহ্বান করা প্রতিযোগিতায় ব্র্যান্ডবিষয়ক ধারণা দেওয়ার জন্য ১০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।