প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে লোক পাঠানোর ব্যাপারে প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্যদের জন্য ৩০ ভাগ কোটা সংরক্ষণ করা হবে। এ ছাড়া, আগামী রমজানের আগে যে ৫০ হাজার নারী শ্রমিককে সৌদি আরবে পাঠানো হবে, সেখানে যোগ্যতা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা যাওয়ার সুযোগ পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার ফরিদপুরে আনসার ভিডিপির কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আনসার ভিডিপি সদস্যদের বেতন বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব দেওয়া হবে এবং এ প্রস্তাব বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।