৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম পয়েন্ট দিয়ে গতকাল শুক্রবার অবৈধ অনুপ্রবেশকালে আটক আট রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ঘুমধুম পয়েন্টের বিভিন্ন স্থান দিয়ে দুই পরিবারের নারী-শিশুসহ আট রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ করছিল। এ সময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে ঘুমধুম বিজিবি ক্যাম্পে নিয়ে যান। বিকেল চারটায় তাদের শুকনো খাবার দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।১৭ বিজিবি কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, গত তিন দিনে ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩০ রোহিঙ্গাকে আটক করে মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বিজিবির সদস্যরা।