৩০ লাখ টাকার প্রথম পুরস্কার জ ২৬১৪৬২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্যানসার সোসাইটির লটারি-২০১৮-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কারজয়ী নম্বরটি হলো জ ২৬১৪৬২। এই বিজয়ী পাচ্ছেন ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুস সালামে সংগঠনটির প্রধান কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম তরিকুল ইসলামের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে পুরস্কারের জন্য ৫টি ক্যাটাগরিতে ৬ শতাধিক টিকিট তোলা হয়। এর মধ্যে দ্বিতীয় পুরস্কার জয়ী (ঞ ১৯২০৬৪) পাচ্ছেন ৫ লাখ টাকা। তৃতীয় দুই জয়ী পাচ্ছেন (ক ৪৩৬৬১৪ ও খ ৪৮২৬৮৪) এক লাখ টাকা করে।

বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, ১০ হাজার টাকা করে এই লটারিতে চতুর্থ পুরস্কার পাচ্ছেন ১০ জন। আর পঞ্চম পুরস্কার পাচ্ছেন দুই হাজার টাকা করে ৬০০জন।