৩০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কের কয়লার ডিপো এলাকা থেকে ২৯ লাখ ৯৫ হাজার ৫০০ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আসলাম খান (৪০)। গতকাল তিনি বিমানবন্দর এলাকা থেকে নগরের রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আসলাম খান ফ্লাই দুবাইয়ের একটি বিমানে করে গত শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।