৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, কারখানা মালিকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মোক্তারপুর এলাকার চঞ্চল ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব-১১ ওই অভিযান চালায়। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানার মালিক আব্দুস সাত্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দিয়েছেন আদালত।
র্যাব-১১ সূত্রে জানা যায়, অভিযান জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিততে ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে।