৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি করেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে স্বাধীনতাযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কলাকোপা ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকিতে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া একজন নারী হয়েও নারীর বিরুদ্ধে কুৎসা রটনাকারী হেফাজত ও জামায়াতে ইসলামীকে মদদ দিচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, যারা মা-বোনদের ইজ্জত নিয়ে কটূক্তি ও তেঁতুলের সঙ্গে তুলনা করে, তাদের বর্জন করে আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করুন।প্রতিমন্ত্রী বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২০৭টি স্থানে দোওয়া ও কাঙালিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর নিজ এলাকা দোহারের জয়পাড়া ও নয়াবাড়ী ইউনিয়নে পদ্মার ভাঙনকবলিতদের মধ্যে খাবার ও বস্ত্রসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাসিনা মান্নান, আওয়ামী লীগ জাতীয় কমিটির নেতা আবদুল বাতেন মিয়া, আজিজুর রহমান, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, কেন্দ্রীয় নেতা সুরুজ আলম, জামাল উদ্দিন, আবদুল জব্বার ভূঁইয়া প্রমুখ।