৩০ শতাংশ মহার্ঘ ভাতা দাবি পোশাকশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিকদের জীবন-জীবিকার মানোন্নয়নে ৩০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ১১ দফা দাবিতে সংবাদ সমেঞ্চলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার দুপুরে ওই সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মো. গোলাম কাদির, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি ও সমন্বয়কারী এস এম সালাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবু জাফর মো. আসলাম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি গাজী মো. নুরে আলম, গার্মেন্টস কল্যাণ ফেডারেশনের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীরা এখন এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছেন। শ্রমিকেরা শিল্পকারখানায় কাজ করতে গিয়ে আগুনে পুড়ে মারা যাচ্ছেন। কিন্তু এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকেরা দিশেহারা হলেও তাঁদের মজুরি বাড়েনি। এমন পরিস্থিতিতে বক্তারা শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করতে অবিলম্বে ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়ন, তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার, শাস্তি প্রদানসহ ১১ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।