খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
গত মঙ্গলবার পদ্যতাগপত্র জমা দেওয়া সব শিক্ষককে তঁাদের নিজ নিজ পদে কাজ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে প্রশাসন৷
চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল ঘোষণা ও স্থাপত্য বিভাগের প্রধান আফরোজা পারভীনের সঙ্গে একাডেমিক কাউন্সিলের সভায় অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে ২৪ জানুয়ারি ৩০ জন শিক্ষক বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন৷
পদত্যাগকারী কলা ও মানবিক স্কুলের ডিন আহসানুজ্জামান জানান, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে দায়িত্বে না থেকেও সব ধরনের সহযোগিতা করা হচ্ছে৷ পদ্ত্যাগী অারেক শিক্ষক অনির্বাণ মোস্তফা বলেন, যেহেতু পদত্যাগপত্র গৃহীত হয়নি, সেহেতু স্বপদে ফেরা না-ফেরার প্রশ্নই আসে না৷
উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান বলেন, সব শিক্ষক তাঁদের অাগের পদে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।