৩০ শিশুকে উদ্বার করে পুনর্বাসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের রথখোলা এলাকার যৌনপল্লিতে অভিযান চালিয়ে ৩০টি কন্যাশিশুকে উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।গতকাল সোমবার উদ্ধার করা শিশুদের জেলা প্রশাসনের সহায়তায় সামাজিক প্রতিবন্ধী (মেয়েদের) পুনর্বাসন ও প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়েছে।