৩০ শ্রমিকের এক দিনের মজুরি কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির নিয়োগপ্রাপ্ত শ্রমিক দিয়ে জমির ধান কাটার কাজ করান স্থানীয় আওয়ামী লীগের নেতা। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ৩০ জন শ্রমিকের এক দিনের মজুরির টাকা কাটা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ২০১১ সালে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম ২৭ মার্চ থেকে শুরু করা হয়েছে। ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের অধীনে ২৩৩ জন শ্রমিক নিয়োগ দিয়ে তিন ভাগে বিভক্ত করে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও রাস্তার মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু এলাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এম তারেক হেলাল এই নিয়োগপ্রাপ্ত ৩০ শ্রমিক দিয়ে বুধবার সকাল থেকে তাঁর নিজের জমির ধান কাটেন। এ ঘটনায় পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি বলেন, কর্মসংস্থানের শ্রমিক দিয়ে ধান কাটার কথা জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই এবং ৩০ জন শ্রমিক কর্মস্থলে পাই নাই। এ কারণে ৩০ জন শ্রমিক অনুপস্থিত দেখিয়ে এক দিনের মজুরির সাড়ে চার হাজার টাকা কেটেছি।’