৩০ সেপ্টেম্বর থেকে ষোলশহর স্টেশন ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে বটতলী স্টেশনের পরিবর্তে ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের
উদ্দেশে যাতায়াত করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
জাইকার আর্থিক সহায়তায় চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের কাজ ওই দিন থেকে শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণী থেকে এটি জানা যায়।