৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় গতকাল রোববারও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল ঢাকার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল।আদালত ও মামলা সূত্রে জানা যায়, সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, আবু সুফিয়ান ও কাজী সালিমুল হককে আসামি করা হয়। তাঁদের মধ্যে আবু সুফিয়ান ও সালিমুল হক বর্তমানে জামিনে এবং বাবর কারাগারে আটক আছেন।