৩০ হাজার হতদরিদ্রের জন্য ১৪৮টি কম্বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই লাখ ৭১ হাজার লোকের মধ্যে সরকারি হিসাবে ৩০ হাজার ১০০ নারী-পুরুষ হতদরিদ্র। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এসব হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বরাদ্দ দিয়েছে মাত্র ১৪৮টি।তবে সরাইল উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুবুল আলম জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে স্বল্প পরিমাণ কম্বল পাওয়া গেছে।বিপুলসংখ্যক মানুষের মধ্যে এত অল্পসংখ্যক কম্বল কীভাবে বরাদ্দ করা হবে, তা নিয়ে চিন্তিত স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ বলেন, ‘এই অপ্রতুল কম্বল নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হবে। এত অল্প কম্বল নিয়ে চুপি চুপি ভাসমান দুস্থদের মধ্যে বিলি করা ছাড়া উপায় নেই।’সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর বলেন, যে পরিমাণ বরাদ্দ এসেছে, তাতে উপজেলার প্রতিটি ইউনিয়নে নয়টি করে কম্বল দিতে হবে। তিনি বলেন, ‘শীত যদি জানতে পারে যে সরাইলে এত অল্প পরিমাণে কম্বল এসেছে, তাহলে শীত আরও বেশি করে জেঁকে বসবে।’স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউল হক মৃধা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কম্বলের সংখ্যা এতই অপ্রতুল, যা শীতার্ত মানুষের মধ্যে বিলি করা খুবই কষ্টকর ব্যাপার। সামনে মাঘ মাস, সরকারের প্রতি আমার আহ্বান থাকবে পর্যাপ্ত পরিমাণ কম্বল বরাদ্দ দেওয়ার জন্য।’সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যা পেয়েছি, তা-ই দিতে হবে। আরও কম্বল বরাদ্দ পাওয়া যায় কি না, চেষ্টা করব।’মনিরামপুরেও একই চিত্রমনিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মনিরামপুর উপজেলার জনসংখ্যা পাঁচ লক্ষাধিক। এর মধ্যে প্রায় দেড় লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের জন্য মাত্র ৩৯০টি কম্বল পাঠানো হয়েছে।মনিরামপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, শুধু ভবদহ ও কপোতাক্ষপারের দরিদ্র মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ‘অন্তত ১০ হাজার কম্বল পাওয়া গেলেও সব ইউনিয়নে অবস্থা বুঝে বণ্টন করা যেত।’দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর আলী বলেন, ‘আমার ইউনিয়নে বরাদ্দ মাত্র ১৮টি কম্বল। কাকে দেব, কাকে বাদ দেব, সেই চিন্তায় আছি।’