৩০টি কাছিম জব্দ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সেতুর টোলঘর এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০টি কাছিম ও দুই মণ কুঁচিয়া উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় পাচারকালে মৎস্য বিভাগ ও পুলিশ এগুলো উদ্ধার করে। এ সময় বাসের তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। বন বিভাগ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সেতুর টোলঘরের কাছে কলাপাড়া থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (যশোর-ব-১১-০০০১) মৎস্য বিভাগের লোকজন ও পুলিশ তল্লাশি চালিয়ে কাছিম ও কুঁচিয়াগুলো উদ্ধার করে। খবর পেয়ে বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে।রেঞ্জ কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া কাছিম ও কুঁচিয়াগুলো নদীতে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।