৩০টি বড় অর্থনীতির একটি হওয়ার পথে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশক ধরে বাংলাদেশ বার্ষিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় ২০৩০ সালের মধ্যে ৩০টি বড় অর্থনীতির একটি হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলা এগেলার গত শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলো বিষয় অর্জন করেছে।