৩০তম বিসিএস অ্যাসোসিয়েশনের সভাপতি কাদির, সম্পাদক কিবরিয়া

৩০তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি প্রশাসন ক্যাডারের আবদুল কাদির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্যাক্স ক্যাডারের গোলাম কিবরিয়া। আবদুল কাদির তেজগাঁও রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ও গোলাম কিবরিয়া ঢাকা কর অঞ্চল-১০-এর সহকারী কমিশনার (ট্যাক্স) হিসেবে কর্মরত।
আজ শুক্রবার পুরান পল্টনের ফার্স হোটেল মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এ কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
কমিটির সহসভাপতি পদে পুলিশের এ টি এম আরিফ হোসেন এবং সড়ক ও জনপথের আশীষ মুখার্জি, সাংগঠনিক সম্পাদকে স্বাস্থ্যের গাউসুল আজম ও শিক্ষার মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আনসারের রুবেল উকিল, প্রাণিসম্পদের রিগ্যান মোল্লা, খাদ্যের কামাল হোসেন, কোষাধ্যক্ষ অডিটের সোহেল, দপ্তর সম্পাদকে প্রশাসনের অমিত দেবনাথ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পররাষ্ট্রের বশির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গণপূর্তের মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষার মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক কৃষির রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পুলিশ ক্যাডারের নিশাত রহমান, আইন সম্পাদক রেলওয়ের মাইনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সমবায়ের ফারহানা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক স্বাস্থ্য ক্যাডারের যুবায়ের আনাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সব ক্যাডার থেকে আরও আটজন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
বর্তমান কমিটির সভাপতি পুলিশ ক্যাডারের নাজমুস সাকিব খান ও সাধারণ সম্পাদক প্রশাসন ক্যাডারের আশরাফুল আলম ইকবাল ১ জানুয়ারি, ২০১৮ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।