৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারদের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দুই বছরের জন্য ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান যৌথভাবে অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা এক বছর করে দায়িত্ব পালন করবেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান।
অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২৬৯ জন সদস্য অনলাইনে ভোট দিয়ে ৩০ জনকে নির্বাচন করেন। এই ৩০ জনের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।