৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জুলাই
৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই শুক্রবার। ওই দিন সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার সরকারি কর্মকমিশন এই সিদ্ধান্ত নেয়। ৩০তম বিসিএসে মোট পদ দুই হাজার ৫৭২টি। পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল প্রথম আলোকে জানান, এবার এক লাখ ৪৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। নন ক্যাডার নিয়োগ-প্রক্রিয়া শুরু২৮তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা হয়নি এমন প্রার্থীদের প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পিএসসি ২৮ জুন থেকে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ শুরু করেছে।সা’দত হুসাইন মঙ্গলবার প্রথম আলোকে জানান, নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ অনুযায়ী উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা পিএসসি বা ইন্টারনেট থেকে আবেদনপত্র পাবেন। ১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে।