৩০তম বিসিএসের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট পাঁচ হাজার ৮১০ জন উত্তীর্ণ হলেও তাঁদের মধ্য থেকে দুই হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারের চাকরিতে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বাকিদের প্রথম শ্রেণীর ননক্যাডার পদে নিয়োগের চেষ্টা করা হবে বলে পিএসসি জানিয়েছে। পরীক্ষার ফল পিএসসির ওয়েবসাইটে (.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাচ্ছে। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি ও জেলা কোটায় নিয়োগের সুপারিশ করা হয়েছে ৭৮৪ জনকে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান ৬১৩, নারী ৩২ ও উপজাতি ১৩৯ জন। আর সুপারিশকৃত দুই হাজার ৩৬৭ জন প্রার্থীর মধ্যে পুরুষ এক হাজার ৬২৩ ও মহিলা ৭৪৪ জন। এ ছাড়া উত্তীর্ণ হলেও ১৩ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে।নিয়োগের জন্য সুপারিশ করা প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ এজেন্সির মাধ্যমে জীবনবৃত্তান্ত যাচাই করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়োগ দেবে।পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০তম বিসিএসে মোট আবেদনকারী ছিলেন এক লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। এর মধ্যে বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নয় হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। গত ২০ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় আট হাজার ৬৪০ জন প্রার্থী অংশ নেন।