৩০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯,০৫০ জন উত্তীর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট নয় হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাডারে চার হাজার ১৯ জন, সাধারণ ও কারিগরি ক্যাডারে তিন হাজার ৬৩১ জন এবং কারিগরি ক্যাডারে এক হাজার ৪০০ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুন থেকে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়ার পাশাপাশি প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠাবে পিএসসি।