প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দেবে জাতীয় পার্টি। গতকাল শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, দলকে শক্তিশালী করতে আগামী ১ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। মহাসমাবেশই প্রমাণ করবে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি সংঘবদ্ধ এবং শক্তিশালী। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে যাওয়ার জন্য রংপুর বিভাগের আট জেলার জাতীয় পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নির্দেশ দেন তিনি। নিজস্ব প্রতিবেদক, রংপুর