৩০০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা বড়ি ও ৫৯ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মোহাম্মদ ইদ্রিস (৩০) ও মোহাম্মদ বশির (৪৮)। র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেলটি ইয়াবা পরিবহনের কাজে ব্যবহূত হয়ে আসছিল। তাঁরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন জায়গায় ইয়াবার ব্যবসা করে আসছেন।