৩০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কাটাশকোল গ্রামে গত বুধবার রাতে বারেক আলী নামের এক ব্যক্তির লাগানো ৩০০ কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গ্রামের বারেক আলী তাঁর ইজারা নেওয়া ৩৩ শতাংশ জমিতে আট মাস আগে উন্নত জাতের ৩০০ কলার গাছ লাগান। গতকাল সকালে বাগানে গিয়ে কেটে ফেলা গাছগুলোকে মাটিতে পরে থাকতে দেখেন।
বারেক আলী বলেন, ‘অনেক কষ্টে গাছগুলো বড় করেছিলাম। এখন ফল তোলার আগ মুহূর্তে আমার সর্বনাশ হলো। আমার কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।’ কিছুদিন আগে গ্রামের লোকমান আলীর ছেলে শিপন ও সেলিমের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ওই কলাচাষি।