৩০০ কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিসারিঘাটে অভিযান চালিয়ে ৩০০ কেজি জাটকা ও ৬০ কেজি পিরানহা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে ৩৬০ কেজি জাটকা ও পিরানহা পাওয়া যায়। এ জন্য আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন জানান, মৎস্য আইনে জাটকা ধরা নিষেধ। এ ছাড়া পিরানহা চাষ, বিক্রি ও বিপণন নিষিদ্ধ। এ জন্য ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।