৩০০ কেজি বর্জ্য অপসারণ
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সম্প্রতি দ্বিতীয় বছরের মতো আন্তর্জাতিক সৈকত পরিষ্কার দিবস উদ্যাপন করেছে কোকাকোলা ও কেওক্রাডং বাংলাদেশ। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘তোলো, পরিষ্কার করো, বদলে যাবে সমুদ্র’। এ কার্যক্রম সফল করতে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক অংশ নেন। এর মধ্যে ঢাকা থেকে গিয়েছিলেন প্রায় ১০০ তরুণ। কার্যক্রমের উদ্বোধন করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কবির। সৈকতের আবর্জনা অপসারণ ও সাগর তীরবর্তী এলাকা সব সময় পরিষ্কার রাখতে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন তিনি। স্বেচ্ছাসেবক দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সৈকতের তিন কিলোমিটার এলাকার প্রায় ৩০০ কেজি আবর্জনা পরিষ্কার করে।প্রতিবছর বিশ্বের ৩০টির বেশি দেশের সাগর তীরবর্তী অঞ্চলে কোকাকোলার সহযোগিতায় স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন কয়েক মিলিয়ন পাউন্ড বর্জ্য আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করে। বিজ্ঞপ্তি।