৩০০ পথশিশুকে উন্নতমানের খাবার পরিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণ ভরে খা’ শিরোনামে রংপুরে ৩০০ পথশিশুকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। খাবারের পাশাপাশি গতকাল শুক্রবার দিনভর অনুষ্ঠানে শিশুদের নিয়ে নানা আয়োজন চলে।
কয়েকটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন আমরা খাঁটি গরিব, স্পৃহা, স্পর্শ, কাঙ্গাল, নামহীন ও বিকন নাট্যকেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সকাল নয়টা থেকে শিশুরা জমায়েত হতে শুরু করে। সকাল ১০টায় তাদের মধ্যে নাশতা বিতরণ করা হয়। এরপর শিশুদের অংশগ্রহণে খেলাধুলা, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে তাদের পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। সবার মধ্যে কলম, ব্রাশ, পেস্ট বিতরণ করা হয়।