৩০০ ফোন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টিঅ্যান্ডটির প্রায় ৩০০টি ফোন এক মাস ধরে বিকল পড়ে আছে। উপজেলা সদরের ইছাখালী এলাকার নির্মাণাধীন একটি সেতুর গোড়ায় মাত্র পাঁচ মিটার তার সংযোজনের অভাবে এসব ফোন বিকল হয়ে পড়ে আছে বলে জানা গেছে।গত ১০ জুলাই সেতুর গোড়া থেকে ওই তার চুরি হয়। উপজেলা টিঅ্যান্ডটির টেকনিশিয়ান মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে টিঅ্যান্ডটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো নির্দেশ পাওয়া যায়নি।