৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী ও দিশারী পাঠাগার। গতকাল বুধবার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সন্ন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগ, পানির পটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আবদুল খালেক ফারুক, সহসভাপতি নুর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মো. শাহ আলম, রশিদুল ইসলাম, রিপন সরকার, আবদুল কাদের, রাজু আহমেদ, এনামুল হক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা।